মোটরসাইকেল থেকে পড়ে পিকআপ চাপায় নিহত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।।যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নবীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শিহাব সিকদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বেলা আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব সিকদার নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা। তিনি জিল্লু শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব মোটরসাইকেলে করে যশোর-বেনাপোল মহাসড়কে চারাতলা নবীনগর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পিছন থেকে আসা একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।