মোংলায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোংলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় আব্দুল্লাহ শেখ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাখালি ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ শেখ উপজেলার মিঠাখালি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মোঃ মুকুল শেখের ছেলে। সে ওই এলাকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যাপিঠের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, সকালে বাড়ি থেকে আইসক্রিম কেনার উদ্যেশ্যে রাস্তা পার হচ্ছিল শিশু আব্দুল্লাহ। এসময় মিঠাখালি বাজার থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইক আব্দুল্লাহকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।