মেয়াদোত্তীর্ণ ও নকল শিশু খাদ্য, চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমান

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ মেয়াদ উত্তীর্ণ, নকল শিশু খাদ্য ও মূল্যবিহিীন পণ্য বিক্রির অপরাধে চুয়াডাঙ্গায় এক ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা টাস্কফোর্স কমিটি এ জরিমানা করে।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার বড়বাজারের মেসার্স জনি স্টোরে তদারকি করার সময় নকল শিশুখাদ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মূল্যবিহীন পণ্য বিক্রির প্রমাণ পায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হামিদুর রহমান জনিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তার ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
হামিদুর রহমান জনিকে কয়েক বছর আগে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে তিনি জানান। কিন্তু তিনি এর পরেও সংশোধন না হয়ে তার নকল ভেজাল শিশুখাদ্যের ব্যবসা আরও অধিকতরভাবে চালিয়ে যাচ্ছিলেন। তদারকি কাজে সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, নিরাপদ খাদ্য প্রতিনিধি, চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করে সেনাবাহিনীর একটি দল।