মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান

0
মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর সংবাদদাতা, লোকসমাজ ॥ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোরে সীমান্তের নবীনগর খালপাড়া এলাকায় শূন্যরেখার ওপারে চারজনকে দেখতে পান স্থানীয়রা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন নো-ম্যানস ল্যান্ড এলাকায় অবস্থান করছে। তবে সর্বশেষ খোঁজ নিয়ে তাদের অবস্থান নিশ্চিত করা যায়নি।

পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দারাও শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।

স্থানীয়দের দাবি, পুশইনের চেষ্টা করা চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার চেষ্টা চলছে।