মেডিকেল সেমিনার কপিলমুনিতে

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ বুধবার বিকেলে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের হলরুমে স্বাস্থ্য বিষয়ক মেডিকেল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ মুফতি মাও. বোরহান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ডা. এস আজিজুল ইসলাম। উপস্থিত ছিলেন পুলিশের এসআই সঞ্জয় দাশ, সাবেক ব্যাংকার শেখ আব্দুর রশিদ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সাবেক উপাধ্যক্ষ আফসার আলী, কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাও. আব্দুল হান্নান, মাও. আমিনুর রহমান সিরাজী, মাস্টার সোহরাব হোসেন, আবুল কাশেম হাজরা, আবু বাক্কার হাজরা, অধ্যাপক আব্দুর রশিদ প্রমুখ।