মুড়লীতে জোড়া শিব মন্দিরে শ্রী মদ্ভাগবত পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ 

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর মুড়লী শ্রী শ্রী জোড়া শিব মন্দির কমিটির উদ্যোগে শ্রী মদ্ভাগবত পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গনে মদ্ভাগবত পাঠ করেন ভাগবত পাঠক ভক্তপ্রবর শ্রী দিবাকর ভট্টাচার্য্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি রতন আচার্য্য। বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক প্রশান্ত সরকার,দপ্তর সম্পাদক দুর্গাপদ দেবনাথ,মহিলা বিষয়ক সম্পাদক অর্চনা অধিকারী, কোষাধ্যক্ষ নব কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, জেলা পূজা পরিষদের নেতা কার্তিক ভৌমিক,বাবু হাওলাদার, সঞ্জীব দাস, অরবিন্দু রায়,প্রদীপ মহন্ত, পৌর শাখার দপ্তর সম্পাদক দেবাশীষ বক্সি, বাবু দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় জোয়াদ্দার।