মামাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় মামাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মাহিম হোসেন (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার দুপুরে উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামের বাসিন্দা মামা সবুজ হোসেনের বাড়ির পাশের একটি পুকুরে। মাহিম হোসেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হুঁসখালী হরিণপালা গ্রামের সৌদি প্রবাসী সুজন আলীর ছেলে। মাহিম তার মা ইয়াসমিন খাতুনের সাথে মামাবাড়ি বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার দুপুর ১২টার দিকে মাহিম হোসেন বাড়িতে খেলার সময় নিখোঁজ হয়। এসময় বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বেলা একটার দিকে মামা সবুজের বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।