মাগুরায় যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি

0

মাগুরা সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে রোববার মাগুরা জেলা আওয়ামী যুবলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। মাগুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাটাখালী গুচ্ছগ্রামসহ বিভিন্ন রাস্তার পাশে এই বৃক্ষরোপন করা হয়। এসময় জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহবায়ক আলী আহমদ আহাদ, যুগ্ম-আহবায়ক ও পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং দুস্থ মানুষ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।