মাগুরার সিংড়া বাজারে হামলায় আহত ৩ শ্রমিক

0

স্টাফ রিপোর্টার ॥ সোমবার সন্ধ্যায় শালিখা উপজেলার সিংড়া বাজারে শ্রমিক অফিসে সন্ত্রাসী হামলা হয়েছে। এ হামলায় ৩ শ্রমিক আহত হয়েছেন। আহতরা যশোর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতরা হচ্ছেন, শালিকা উপজেলার বলাই নাগোসা গ্রামের ফিরোজ আহমেদ (৩০), ইসমাইল হোসেন (৪০) ও বাঘারপাড়া উপজেলার হলদা গ্রামের সেলিম হোসেন (৪০)।
ফিরোজ হোসেন জানিয়েছেন, ২০১০ সালে তার চাচাতো ভাই ইফতার মোল¬াকে একই গ্রামের লিটন, কালাম, আলতাফসহ কয়েকজন সন্ত্রাসী হত্যা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। গত সোমবার সন্ধ্যায় তারা সিংড়া বাজারে শ্রমিক অফিসে বসে ছিলেন। এ সময় লিটনসহ ৩০-৪০ জন দলবদ্ধ হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।