মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী রফিকুল ইসলামকে (৩২) আটক করেছে বিজিবি।

বুধবার দুপুর ১২ টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোরে মহেশপুর ৫৮ বিজিবি’র বাঘাডাঙ্গা ক্যাম্পের একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৮১-আর এলাকা সংলগ্ন বাংলাদেশ অংশের বেনোপাড়া মাঠে অভিযান চালিয়ে মাঠের ঘাস ক্ষেত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ) ও একটি ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী রফিকুল ইসলামকে আটক করা হয়।

আটককৃত রফিকুল ইসলাম মহেশপুর উপজেলার বাঘাডাংঙ্গা গ্রামের শামসুল মন্ডলের ছেলে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।