মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে আটক ৬

0

 

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা॥ মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৬জন আটক হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৮বিজিবি তাদের আটক করে। বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৫৮ বিজিবি’র অধিনস্ত মাটিলা বিওপির টহল দল উপজেলার লেবুতলা মোড় হতে তাদেরকে আটক করে। বিজিবি আটকদের থানায় সোপর্দ করেছে।  মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।