মহেশপুর পৌরসভার ২৩কোটি টাকার বাজেট ঘোষণা

0

 

 

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ২৩ কোটি ৭ লাখ ১৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভার হল রুমে পৌর মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২২-২০২৩ অর্থ বছরের জন্যে এই বাজেট উপস্থাপন করা হয়। বাজেটের কপি পাঠ করেন পৌর সভার প্রধান হিসাব রক্ষক আতিয়ার রহমান।
বাজেটে সরকারি অনুদান, পৌর এলাকার উন্নয়ন কাজের অনুদান, গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের সহায়তা, স্থানীয়ভাবে আদায়কৃত রাজস্ব হতে আয় ধরা হয়েছে ২৩ কোটি ৭ লাখ ১৩ হাজার ৬১৩ টাকা এবং একই সময় বিভিন্ন খাতে সমপরিমাণ টাকা ব্যয় ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী সোহেল রানা, মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু, প্রকৌশলী মিজানুর রহমান,পৌর কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় সুধি মহল।