মহেশপুরে সড়ক দূর্ঘটনায় এক ছাত্র নিহত, ১জন আহত

0

মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় ১০ম শ্রেণীর এক ছাত্র নিহত। এ সময় তার সাথে থাকা এক জন আহত হয়েছে। এলাকাবাসী জানান,গতকাল শুক্রবার সন্ধার সময় মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামের বিপুল হোসেনের ছেলে খালিশপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র জীবন হোসেন এক বন্ধুকে নিয়ে মহেশপুর হাফেজী মাদ্রসায় ভাগ্নের রাতের খাবার দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে আসার পথে বেলেঘাট নামক স্থানে পৌছালে একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনা স্থালে জীবন মারা যায়।