মহেশপুরে স্বর্ণ ব্যবসায় বাধা দেওয়ার জের মন্টু মেম্বারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ স্বর্ণের ব্যবসায় বাধা সৃষ্টি করার জের ধরে মহেশপুরে সাবেক ইউপি সদস্য মন্টু মেম্বার(৫০)কে প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মহেশপুর-ভৈরবা সড়কে। এ সময় তিনি মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে জুয়েলের ইট ভাটার কাছে পৌঁছালে সন্ত্রসীরা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী আহত অবস্থায় মন্টু মেম্বারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত মন্টু মেম্বার উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। এলাকায় গোল্ডের ব্যবসায়ে বাধা সৃষ্টি করায় জোসনা বেগম ও তার ভাই মিলন মেম্বার সন্ত্রাসী ভাড়া করে তাকে হত্যার চেষ্টা করে। এনিয়ে তাকে সন্ত্রসীরা তিনবার কুপিয়ে হত্যার চেষ্টা করলো।
আহত মন্টু মেম্বার জানান, যোগীহুদা গ্রামে একটি মিটিং শেষ করে দুপুরে বাড়ি ফেরার সময় সড়কের জুয়েল ইটভাটার কাছে বাঁশবাগানের নিচে থাকা উজ্জলপুর গ্রামের জসিম, রাসেল, মিলন মেম্বার, বাদল, সুমন, রাজু, ইসমাইল, তরিকুল আমাকে ঘিরে ধরে। এর পর দু’জন আমার মাথায় দা দিয়ে কোপ দেয়। আমার মাথায় হেলমেন্ট থাকার কারণে মাথা রক্ষা পায়। পরে তারা দৌড়ে আমার ঘাড়ের বা পাশে কোপ দেয়। তার পরও আমারা মোটর সাইকেল চালিয়ে পালিয়ে আসতে সক্ষম হই।
মন্টু মেম্বার আরো জানান, গোল্ড ব্যবসায় বাধা দেওয়ার কারণেই জোসনা বেগম ও তার ভাই মিলন মেম্বার সন্ত্রাসী ভাড়া করে আমাকে হত্যার চেষ্টা করে আসছে। এর আগে তারা আরো তিনবার হত্যার চেষ্টা করেছিলো।
মন্টু মেম্বারের ভাইপো রানা জানান, গোল্ড ব্যবসায় বাধা দেওয়ার কারণে ও গ্রামে নৈরাজ্য সৃষ্টির বাধা দেওয়ায় তারা চাচাকে একের পর এক হত্যার চেষ্টা করে আসছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন জানান, তিনি ঘটনা স্থলে গিয়েছিলেন। আসামি ধরতে অভিযান চলছে।