মহেশপুরে শিক্ষার্থীদের স্কুল ব্যাগসহ খেলার সামগ্রী উপহার দিলেন ইউএনও

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগসহ বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মনিরা। বৃহস্পতিবার সকালে নিজের অফিস কক্ষে স্কুল ব্যাগ, ফুটবল, ক্রিকেট সরঞ্জাম ও ব্যাডমিন্টন খেলার র‌্যাকেট ও নেট শিক্ষার্থীদের দেওয়া হয়। পরে অসহায় মহিলাদের মাঝে ১২টি সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের ১০টি হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম,আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।