মহেশপুরে নির্যাতনের শিকার আহত সুলতানের মৃত্যু

0

 

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ গাছে বেঁধে নির্যাতনের শিকার আহত সুলতান অবশেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা গেছেন। সুলতান ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে সুলতানের সাথে একই গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে রমজান আলীর বন্ধুত্ব ছিল। গত ৬ জুলাই দুপুরে রমজান আলী বোনের বাড়ি যাওয়ার কথা বলে সুলতানের বাইসাইকেলটি নিয়ে যায়। সন্ধ্যার পর সুলতান বাইসাইকেলটি নিতে রমজানের বাড়িতে যায়। এ সময় রমজান বাড়িতে না থাকায় স্থানীয় লোকজন রমজানের স্ত্রীর সাথে সুলতানের অবৈধ সম্প্ক আছে এ অপবাদে সুলতানকে গাছে বেঁধে মারপিট শুরু করে। পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় নিহত সুলতানের ভাই ফরিদ মিয়া বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) সেলিম মিয়া জানান,গাছে বেঁধে নির্যাতনের শিকার আহত সুলতান অবশেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। থানায়ও মামলা হয়েছে। আসামিদের ধরারও চেষ্টা চলছে।