মহেশপুরে ডাস্টবিন নির্মাণে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া বাজারে একটি ময়লার ডাস্টবিন নির্মাণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলমের বিরুদ্ধে এই অভিযোগ।

২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর প্রকল্পের উন্নয়ন কর্মসূচির আওতায় ১ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রকল্পে ৩ কক্ষবিশিষ্ট ডাস্টবিন নির্মাণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে সেখানে এক কক্ষবিশিষ্ট একটি ছোট আকারের ডাস্টবিন নির্মাণ করা হয়েছে। তাছাড়া নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছে বলেও স্থানীয়দের দাবি।

এ ঘটনায় নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম মৃধার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, এ ধরণের জানান, ডাস্টবিন নির্মাণে ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হতে পারে। অথচ সেখানে দেখানো হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা।

শামসুল আলম মৃধা বলেন, সিডিউল অনুযায়ী প্রল্পের কাজ সম্পন্ন হয়েছে। আমি কোন টাকা আত্নসাৎ করিনি।