মহেশপুরে গাঁজাসহ ব্যবসায়ী আটক

0

 

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর থানা পুলিশ শনিবার মহেশপুর-চৌগাছার সীমান্তবর্তী কমলাপুর সরদার পাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ব্যবসায়ী সাগর মন্ডলকে (২৩) করে। আটক সাগর মন্ডল যশোরের চৌগাছা উপজেলার কামামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই শরীফুজ্জামান কমলাপুর সরদার পাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ব্যবসায়ী সাগর মন্ডলকে করে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, গাঁজা বহন করার সময় কমলাপুর সরদার পাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে শনিবার ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।