মহেশপুরে এক হাজার কৃষক পেলেন ফলের চারা সার ও কৃষিসামগ্রী

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে অন্তত এক হাজার প্রান্তিক কৃষক পেলেন ফলদ গাছের চারা, সার ও কৃষিসামগ্রী। কৃষি প্রাণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৯৯০ জন কৃষকের হাতে ৫টি করে ফলের চারা ও সার তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রারণ কর্মকর্তা সমর কুমার মিত্র, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।

পরে উপজেলার ৯৯০ জন কৃষকের হাতে ৫টি করে উন্নত জাতের ৪,৯৫০টি গাছের চারা, জৈব সার, বাঁশের খুঁটিসহ বিভিন্ন কৃষিসামগ্রী তুলে দেওয়া হয়।