ঝিনাইদহে অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহে অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি আবু সাঈদকে (৩৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ওই আসামির কাছ থেকে ডিবি পুলিশ একটি ওয়ানশ্যূটার গান উদ্ধার করেছে।

গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মহিষকুণ্ডু মাঠপাড়ার একটি ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

আবু সাইদ হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর উপজেলার মহিষকুণ্ডু মাঠপাড়ায় বসবাস করছিলেন। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মহিষকুণ্ডু এলাকায় অভিযান চালায়।

ঝিনাইদহ ডিবির ওসি শরিফুল ইসলাম বলেন, আবু সাইদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। তার হেফাজত থেকে একটি ওয়ান শ্যূটার গান উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।