মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক ১৪

0

 

 

 

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ॥ মহেশপুরের যাদবপুর ও মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার ভোরে ৫৮ বিজিবি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর ও মকরধ্বজপুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। আটককৃতদের মধ্যে ৫জন পুরুষ, ৬জন নারী ও ২জন শিশু রয়েছে। এছাড়া মানব চোরাচালানকারী দালাল চক্রের হোতা মহেশপুর থানার পাথরা গ্রামের তৌফিক আহম্মেদ (২৫)কে আটক করে বিজিবি। আটককৃতদের বাড়ি ঢাকা গাজীপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, যশোরসহ বিভিন্ন জেলায়। বুধবার দুপুরে বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করে।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, তাদেরকে পাসপোর্ট আইনে আদালতে পাঠানো হয়েছে।