মহান বিজয় দিবস উপলক্ষে ঝিকরগাছায় ইসলামী ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সুপারভাইজার মাসুদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাউদ্দিন, জেলা ফিল্ড অফিসার আব্দুর রশীদ, শিক্ষক হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, হাফেজ মারুফ বিল্লাহ, মডেল কেয়ারটেকার মনিরুল ইসলাম, সাধারন কেয়ারটেকার রফিকুল ইসলামসহ উপজেলার সকল মক্তবের শিক্ষকগণ।