মহানবী হযরত মুহাম্মদ (সা.) – কে অবমাননার প্রতিবাদে ফুলবাড়ীগেটে বিক্ষোভ

0

 

ফুলবাড়ীগেট(খুলনা) সংবাদদাতা ॥ মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে খানজাহান আলী থানা এলাকার ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে মঙ্গলবার বিকেলে ফুলবাড়ীগেটে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে খুলনা- যশোর মহাসড়কের মাইলপোস্ট ঘুরে মিরেরডাঙ্গা প্রেট্রোলপাম্প হয়ে প্রতিবাদসভার মাধ্যমে শেষ হয়।
ফুলবাড়ীগেট বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান হাফেজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন খানজাহান আলী থানা ইমাম পরিষদের সভাপতি মুফতি গোলামুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, মুফতি হাবিবুল্লাহ, মাস্টার মহিনউদ্দিন, মাওলানা আলী আকবার, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি ফয়সাল কবির, মুফতি হুমায়ুন কবির, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ, ফয়জুল্লাহ রিফাত, মুফতি আ. শাকুর, মুফতি মাইদুল ইসলাম, মুফতি আতিক, মাওলানা মুহিবুল্লাহ, মুফতি মামুনুর হমান, মুফতি নাসিরউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আনিছুর রহমান, কাউন্সিলর সাইফুল ইসলাম, শাকিল আহম্মেদ, মোল্লা সোহরাব হোসেন, ইউপি সদস্য গোলাম কিবরিয়া প্রমুখ।