মহম্মদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

0

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হরেকৃষ্ণপুর বালিকা বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক মাওলানা বোরহান উদ্দিন নিহত হয়েছেন।
তিনি কর্মস্থলে যাওয়ার পথে জোকা রামপুর সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। বোরহান উদ্দিন উপজেলার রাজাপুর ইউনিয়নের নিত্যনান্দপুর গ্রামের মাওলানা মাহফুজুর রহমানের মেজো ছেলে।
সূত্র জানায়, বোরহান উদ্দিন প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে যাত্রা করেন। তিনি জোকা রামপুর সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।