মনিরামপুর প্রেস ক্লাবে সভাপতি মজনুর রহমান ও সম্পাদক মোতাহার হোসেন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ।। মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার ও সমকাল প্রতিনিধি এসএম মজনুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমাজের কথা ও যুগান্তরের প্রতিনিধি মোতাহার হোসেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শনিবার মনিরামপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের তিন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মকবুল ইসলাম, সহকারী অধ্যাপক ফজলুল হক ও আসাদুজ্জামান মিন্টু জানান,প্রেস ক্লাবের নিজস্ব ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৪৯ জন ভোটারের মধ্যে ৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি এসএম মজনুর রহমান ৩১, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পান ২৮ ভোট।

সহ-সভাপতি পদে ইলিয়াস হোসেন (বাংলাদেশ পোস্ট) ও জিএম ফারুক আলম (যায়যায়দিন ও প্রতিদিনের কথা) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অশোক কুমার বিশ্বাস (সকালের সময় ও প্রবর্তন) ২৮, ও আবু বক্কর সিদ্দিক (মানবজমিন) ২৫ ভোট, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে তাজাম্মূল হুসাইন ( গ্রামের কাগজ) ২৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে উজ্বল রায় (গ্রামের কাগজ) ২৯ ভোট, প্রচার সম্পাদক পদে আলিমুন হসেন (প্রতিদিনের কথা) ২৫ ভোট,

নির্বাহী সদস্য পদে সহকারী অধ্যাপক বোরহান উদ্দীন জাকির (ইত্তেফাক) ২৯ ভোট, উৎপল বিশ্বাস (স্পন্দন) ২৮ ভোট, আব্দুল মতিন (নয়াদিগন্ত ও স্পন্দন) ২৪ ভোট, সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীন ( ভোরের ডাক ও প্রবাহ) ২১ ভোট, এবং সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক (আমার সময়) ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক(সময়ের খবর), অর্থ সম্পাদক মিজানুর রহমান(সত্যপাঠ) ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান(কালবেলা)।