মনিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এমএ রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক এমএ রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফারুক আহমেদ। সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় এমএ রাজ্জাকের জিবনীর ওপর আলোকপাত করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, প্রেস ক্লাবের সহসভাপতি জিএম ফারুক আলম, অধ্যাপক বোরহান উদ্দিন জাকির প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।