মনিরামপুরে সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুর রহিমের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥যশোরের মনিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রহিম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১ টার দিকে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার জয়পুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গার্ড অব অনারে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আলী হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দিন প্রমুখ।