মনিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মজিদ গ্রেফতার

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ব্যবসায়ী আব্দুল মজিদকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল মজিদ মনিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান যুব মহিলা লীগ নেত্রী নাজমা খানমের স্বামী। তিনি পলাতক ছিলেন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ পলাশ বিশ্বাস জানান, যশোর জেলা যুব মহিলা লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আব্দুল মজিদ। তিনি পদ্মা ব্রিকসের মালিক থাকাকালীন ২০১৩ সালে অগ্রিম ইট বিক্রি বাবদ যশোরের ঠিকাদার মোবাশ্বের হোসেন বাবুর কাছ থেকে ৭ লাখ ৮৫ হাজার টাকা গ্রহণ করেন। ঠিকাদার মোবাশ্বের বাবু অভিযোগ করেন, আব্দুল মজিদ তাকে ইট সরবরাহ না করে টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে আব্দুল মজিদ মোবাশে^র হোসেন বাবুর নামে সমুদয় টাকা পরিশোধের একটি চেক দেন। কিন্তু তার ওই অ্যাকাউন্টে কোনো টাকা জমা না থাকায় ২০১৫ সালে ঠিকাদার বাবু পদ্মা ব্রিকসের তৎকালীন মালিক আব্দুল মজিদের নামে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। আদালত এ মামলায় আব্দুল মজিদকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পর বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।