মনিরামপুরে শিক্ষক আব্দুল আলিমের ইন্তিকাল

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও মনিরামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আলিম ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বেলা সাড়ে ১১ টায় মনিরামপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে মরহুমের পৈতৃক ভিটা উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের প্রাইমারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক আব্দুল আলিমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত¡না জানান জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা জামায়াতের সাবেক আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী, সাজেদুর রহমান লিটু, বালিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন, মনিরামপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান, সাংবাদিক মজনুর রহমান, শাহিনুর রহমান পান্না, আব্বাস উদ্দিন, বোরহান উদ্দিন জাকির, বাবুল আকতার, মোতাহার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।