মনিরামপুরে শান্তি ও সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে বৃহস্পতিবার মনিরামপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে ‘শান্তি ও সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজির পিস অ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল। পিএফজির উপজেলা সমন্বয়কারী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোগ্রামের উদ্দ্যেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম।
সংলাপে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মোহাম্মাদ মুছা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আকতারুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের ঈমাম অধ্যক্ষ কে এম মুফিজুর রহমান, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক তপন ভট্টাচার্য্য ও পিএফজির পিস অ্যাম্বাসেডর প্রধান শিক্ষক আব্দুল মান্নান। সংলাপের গুরুত্বারোপ করে বক্তারা বলেন,মনিরামপুরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সকলেই বদ্ধপরিকর। প্রতিটি নাগরিকের নিরাপত্তা, অধিকার, মর্যাদা নিয়ে শান্তিতে যাতে সকলেই বসবাস করতে পারে তার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।