মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বিভিন্ন হাট-বাজারে দুইটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি স-মিল, দুইটি ওষুধের দোকানসহ আটটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা ভূমি অফিসের সহকারী ফাহিম আল মামুন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন বুধবার উপজেলার নেহালপুর বাজারে আবদুল মজিদ গাজীর স-মিলে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় দুই হাজার টাকা জরিমানা করেন। একই অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে রোহিতা বাজারের স-মিল মালিক সরোয়ার হোসেনকে তিন হাজার এবং অপর স-মিল মালিক তরিকুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রিসহ নানা অভিযোগে জরিমানা করা হয় টেংরামারী বাজারের ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ১০ হাজার, খেদাপাড়া বাজারের ওষুধ ব্যবসায়ী শাহিদুজ্জামানকে ১০ হাজার, বাকোশপোল বাজারের মিষ্টির দোকানদার সেলিমকে ১০ হাজার, টেংরামারী বাজারের চায়ের দোকানি কামাল হোসেনকে একশত, ভান্ডারী মোড়ের খাবারের দোকানী মিলনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) খোরশেদ আলম চৌধুরী জানান, খাবারের দোকানে পঁচা-বাসি খাবার, নোংড়া পরিবেশে খাবার সংরণ, ফ্রিজে মাছ-মাংসের সাথে দধি ও অন্যান্য খাবার সংরণ, অবৈধ যৌন উত্তেজক ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরণ ও বেশি মূল্যে বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের কারনে প্রতিষ্ঠান সমুহকে জরিমানা করা হয়। তিনি অরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।