মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত কৃষক

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে বোরো ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবুল হোসেন নাম এক কৃষকের মৃত্যু হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে  সোমবার সকালে পৌরশহরের গাংড়া গ্রামে।
সংরক্ষিত কাউন্সিলর অফেলা খাতুন জানান, দুই সন্তানের জনক কৃষক আবুল হোসেন সোমবার সকাল নয়টার দিকে বাড়ির পাশে বোরো ক্ষেতে যান সেচ দেওয়ার জন্য। বিদ্যুৎ চালিত স্যালোমেশিন চালু করতে যান। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন। স্বজনরা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।