মনিরামপুরে প্রয়াত ইউপি চেয়ারম্যান আহাদ আলীর স্মরণসভা

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোর মনিরামপুরের কাশিমনগর ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি প্রয়াত জিএম আহাদ আলীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্তরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
যুবদল নেতা মুক্তার হোসেনের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, আসাদুজ্জামান মিন্টু, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, ইউপি চেয়ারম্যান নজমুছ সাদত, আলাউদ্দিন আলা, কাশিমনগর ইউনিয়ন বিএনপির আবদুর রাজ্জাক, কামরুজ্জামান, উপজেলা যুবদল নেতা খান শফিয়ার রহমান, আব্বাস উদ্দিন, জুলফিকার আলী ভুট্টো, মিজানুর রহমান, আইয়ুব আলী, উপজেলা তারেক জিয়া পরিষদের আহবায়ক তুহিন হাসান, পৌর আহবায়ক আসলাম হোসেন, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। স্মরণসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মফিজুর রহমান।