মনিরামপুরে ট্রাক চাপায় হতাহত ২ মোটরসাইকেল আরোহী

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী মারুফ হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর আরোহী শিক্ষার্থী রিমি খাতুন। হতাহতরা সম্পর্কে ভাগিনা ও মামি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের বিজয়রামপুর এলাকার খৈতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা মনিরামপুর সরকারি কলেজের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নিহত মারুফ হোসেন উপজেলার মুন্সিখানপুর গ্রামের বাসিন্দা হাসান আলীর একমাত্র ছেলে। তারা দুজনই একই কলেজের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে্েক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মারুফ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য রিমি খাতুনকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানসহ এলাকাবাসী জানান, মারুফ হোসেন তার মামি রিমি খাতুনকে নিয়ে রোববার সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে কলেজের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর পৌর শহরের বিজয়রামপুর খৈতলা মোড়ে পৌছলে পেছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) পলাশ বিশ^াস জানান, কোনো অভিযোগ না করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।