কালীগঞ্জে সন্ত্রাসী ঘেনা বিদেশি পিস্তলসহ গ্রেফতার

0

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ কালীগঞ্জে যৌথবাহিনী বিদেশি পিস্তলসহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ঘেনাকে গ্রেফতার করেছে।

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার দুধরাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।

জানা গেছে,আওয়ামী লীগের ক্যাডার ঘেনার বিরুদ্ধে অসংখ্য চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সর্বশেষ ১ জুন জামাল ইউনিয়নে বিএনপির কর্মী দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যাকাণ্ডের এজাহারভুক্ত ২৪ নম্বর আসামি হয়ে গা ঢাকা দেয় সে ।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান , এর আগে ঘেনার বিরুদ্ধে ৪ টি মামলা আছে । শানবার সে পিস্তলসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে । এখন সে থানা হেফাজতে আছে । আইনি প্রক্রিয়া শেষে ঘেনাকে আদালতে সোপর্দ হবে ।