মনিরামপুরে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক অসুস্থ অ্যাডভোকেট মুজিবুর রহমানকে দেখতে যান দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল শনিবার দুপুরে পৌরশহরের কামালপুরস্থ মুজিবুর রহমানের বাসভবনে যান তিনি। এ সময় তিনি মুজিবুর রহমানের সাথে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
এ সময় অনিন্দ্য ইসলামের সাথে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মোহাম্মদ মুছা, মনিরামপুর থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, থানা বিএনপির সদস্য সচিব মফিজুর রহমান, আবদুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, জামশেদ আলী, জাহাঙ্গীর বিশ্বাস, জুলফিকার আলী ভ’ট্টো ছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি যশোর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় মুড়লী মোড়ে সড়ক দূর্ঘটনায় অ্যাডভোকেট মুজিবুর রহমানের পা ভেঙ্গে যাওয়াসহ গুরুতর আহত হন তিনি।