মধুখালীতে গাছে ধাক্কায় ঝিনাইদহের বাসচালকের মৃত্যু

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ফরিদপুরের মধুখালী বাজারে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের পরিবহন বাস ড্রাইভার পল্লব ঘোষ (৩০) নিহত হয়েছেন। নিহত পল্লব ঘোষ বিষয়খালী গ্রামের কানাই ঘোষের ছেলে।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে যাত্রীবাহী বাস ‘পূর্বাশা পরিবহন’। এটি ফরিদপুর উপজেলার মধুখালী বাজারের বালিয়াকান্দি উপজেলার প্রবেশ আইল্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। নিহতের ভাই প্রবীর ঘোষ ড্রাইভার পল্লব ঘোষের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে লাশ নিজ গ্রামের বাড়িতে আনা হবে।