মণিরামপুরে ইলাহীবক্স মাদ্রাসা উন্নয়নে সিটিপ্লাজার অর্থ প্রদান

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুর পৌরশহরে নির্মাণাধীন দারুল উলুম ইলাহীবক্স (কওমী)মাদ্রাসা ও মসজিদ পরিদর্শন করেন যশোর সিটিপ্লাজার চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম ইয়াকুব আলী। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পরিদর্শন শেষে তিনি মাদ্রাসা ও মসজিদ উন্নয়নকল্পে আড়াইলাখ টাকা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠু, আওয়ামী লীগ নেতা আহাদ আলী, শিক্ষক মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল কাদের প্রমুখ। মতবিনিময় শেষে মাদ্রাসা ও মসজিদ উন্নয়নকল্পে মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনের হাতে আড়াইলাখ টাকার একটি চেক তুলে দেন এসএম ইয়াকুব আলী।