মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নির্বাচন ভোটারদের সাথে ঠান্ডু-বাপ্পি পরিষদের মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের দ্বি-বার্ষিক নির্বাচনে ঠান্ডু-বাপ্পি পরিষদের প্রার্থীরা ভোটার ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার রাতে শহরের নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী তোফায়েল হাসান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঠান্ডু-বাপ্পি পরিষদের প্রার্থী শাহিনুর হোসেন, সেলিম রেজা বাপ্পি, শেখ আলাউদ্দিন, মশিয়ার রহমান, উজির হোসেন, মনিরুজ্জামান দিলু, রাজু আক্তার, আব্বাস আলী, সুলতান আহমেদ, নাজিম আহমেদ, মো. তুহিন, আব্দুল জলিল, মিরাজ উদ্দিন, আজিজুল ইসলাম, শাকিল আহমেদ, অলিউর রহমান, শাহনেওয়াজ রুশো, আব্দুর রহিম, রাজু আহমেদ, হাফিজুর রহমান, আব্দুল আলিম, আবুল হাসান, মোস্তাইন বিল্লাহ, হুমায়ূন কবির, ইউসুফ হোসেন প্রমুখ ।