ভেড়ামারায় যুবক নিখোঁজ

0

ভেড়ামারা সংবাদদাতা॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর এলাকার আমিনুর রহমানের ছেলে আবুল খায়ের নয়ন গত ৫ মাস ধরে নিখোঁজ। এ ব্যাপারে ভেড়ামারা থানার জিডি করা হয়েছে। আমিনুর রহমান বলেন, ৫ মাস আগে আবুল খায়ের নয়ন (৪২) নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন। তারপর আর বাড়ি ফিরে আসেননি। আবুল খায়ের নয়ন জীবিত না মৃত তা নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন যাপন করছি। আবুল খায়ের নয়ন  ১ ছেলে ও ২ মেয়ের জনক। আবুল খায়ের নয়নের কেউ খোঁজ পেলে ০১৭৫৯-৮০২১৯০-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।