ভিডিও সংবাদ

0

ট্যাপেন্টাডল পাচারে কৌশল

যশোরে এবার মোটরসাইকেলের সিটের নিচে থেকে সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ ঘটনায় ইমরান হোসেন (৩৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় এই অভিযান চলে।