সোনালী অতীত ক্লাব যশোরের মাস্টার্স কাপ ফুটবলের লটারির ড্র অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ সোনালী অতীত ক্লাব যশোরের আয়োজনে মাস্টার্স কাপ সেভেন – এ সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২৬ দল গঠনের লক্ষ্যে খেলোয়াড়দের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

শনিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে আনুষ্ঠানিক ভাবে ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সোনালী অতীত ক্লাব যশোরের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাব যশোরের সহসভাপতি কবিরুল ইসলাম কচি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক সৈয়দ মাশুক মোহাম্মদ সাথী, সোহেল আল মামুন নিশাদ, আজিজুল বারী শুকুর প্রমুখ। উল্লেখ্য কদম, জবা, শাপলা, পলাশ, শিউলি, মল্লিকা, কামিনী ও রজনীগন্ধা এই আটটি দল নিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হবে।