ভাড়ার তালিকা না থাকায়; যশোরে দুই বাস কাউন্টারকে জরিমানা

0
ছবি: সংগৃহীত।

অনলাইন রিপোর্টার ॥ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ও টিকিটের অতিরিক্ত মূল্য রোধে যশোরের পরিবহন সেক্টরে বিশেষ অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। বুধবার (১৮ মার্চ) সকালে শহরের নিউ মার্কেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় এই তদারকিমূলক অভিযান চালায়।

সকাল ১০.৩০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত এই অভিযান চলাকালে সেবার মূল্য তালিকা (ভাড়ার তালিকা) যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে সোহাগ পরিবহনকে ৩,০০০ টাকা ও সৌদিয়া পরিবহণকে ৩,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারায় নিম্নলিখিত জরিমানা আদায় করা হয়।

জনাব মোঃ সেলিমুজ্জামান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের নেতৃত্বে অভিযান আরো উপস্থীত ছিলেন বিআরটিএ যশোর সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব মোঃ তারিক হাসান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের সদস্যবৃন্দ এবং র‍্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক টিম।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক জরিমানা। যাত্রীদের স্বার্থ রক্ষায় এবং ঈদযাত্রা পুঁজি করে কোনো প্রকার কারসাজি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।