ভবদহ অভিমুখে বিএনপির লংমার্চ সফলে মনিরামপুরে মিছিল ও লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ ভবদহের করাল গ্রাস থেকে রক্ষা পেতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানকল্পে মনিরামপুর উপজেলা বিএনপির উদ্যোগে ভবদহ অভিমুখে লংমার্চ ও গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীকাল ২৭ অক্টোবর ১০ দফা দাবি আদায়ে লংমার্চ ও গণসমাবেশ সফলের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় পৌর শহরে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। এর আগে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘোষণা দেওয়া হয় লংমার্চে কোনো মোটরসাইকেল অংশ নিতে পারবে না।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জাহাঙ্গীর বিশ^াস, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, ফারুক হোসেন, কামরুজ্জামান, জুলফিকার আলী ভুট্টো, সোলায়মান গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, সাইফুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক লংমার্চে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে কোনো মোটরসাইকেল আরোহীকে অংশ নিতে দেওয়া হবে না।
উল্লেখ্য, ২৭ অক্টোবর মনিরামপুর থেকে ভবদহ অভিমুখে লংমার্চ কর্মসূচির নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত।