ভবদহের পানি নিষ্কাশনের দাবিতে মনিরামপুরে কৃষক সমিতির মানববন্ধন

0

ভবদহ এলাকার স্থায়ী জলবদ্ধতা নিরসনের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি মনিরামপুর শাখার উদ্যোগে মশিহাটি বাজারে মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অভিমন্যু মন্ডল। বক্তব্য রাখেন কৃষক সমিতির যশোর জেলা কমিটির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কৃষক নেতা আইনজীবী আমিনুর রহমান হিরু, কৃষক সমিতি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, ক্ষেত মজুর সমিতির যশোর জেলা কমিটি সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কৃষক সমিতির সাবেক নেতা গাজী গোলাম মোস্তফা, কৃষক সমিতির কেশবপুর থানা কমিটির  সভাপতি স্বপন মন্ডল, কৃষক সমিতির যশোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক, সাবেক ছাত্রনেতা মানব আকরাম।

সমাবেশ থেকে দাবি জানানো হয় ভবদহ সমস্যার স্থায়ী সমাধান এবং টিআরএম প্রকল্প অবিলম্বে চালু করতে হবে। জলাবদ্ধ এলাকায় মানুষের ক্ষতি পূরণসহ ব্যাংক এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ ও স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। এই এলাকার শ্রী নদীসহ সকল নদী খানন করে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। বিজ্ঞপ্তি।