ভবদহের জলাবদ্ধ এলাকার হতদরিদ্র তিন শ পরিবারের মাঝে জমিয়তের অর্থ প্রদান

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ ভবদহের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিদর্শনকালে মাওলানা রশিদ আহমেদ ভুক্তভোগীদের সান্ত¡না দিয়ে ধৈর্যসহকারে প্রতিকূল পরিবেশ মোকাবিলার আহ্বান জানান।
শনিবার দিনব্যাপী মনিরামপুরের সুজাতপুর, হাটাগাছা, লখাইডাঙ্গা, মশিয়াহাটিসহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কুলটিয়ায় হতদরিদ্র তিন শ পরিবারের মাঝে অর্থ প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, যুব জমিয়তের সহসভাপতি মুফতি কামরুজ্জামান কাশেমী, মাওলানা হাসান আল মামুন, আশরাফ ইয়াছিন, মুফতি আবু বক্কার সিদ্দিকী, প্রকাশ চন্দ্র ধর, পরিমল চন্দ্র ধর প্রমুখ।