ব্লাড বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ শনিবার বিকালে ব্লাড বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চুড়ামনকাটি বাজারের আখ সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় ব্লাড বাংলাদেশের সভাপতি রায়হান উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুড়ামনকাটির ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, ব্লাড বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক মসিউল আযম, সাইকুল আযম।
আরো বক্তব্য রাখেন, ব্লাড বাংলাদেশের উপদেষ্ঠা সাংবাদিক আনিসুর রহমান, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, উশার আলো ফাউন্ডেশনের পক্ষে বিএম সাগর হোসাইন, যশোরিয়ান ব্লাড ব্যাংকের পক্ষে আল ফাহাত, সৈকত হোসেন,জান্নাতুল নাঈম প্রমুখ।
অনুষ্ঠান শেষে হাসনাত কবিরকে সভাপতি ও আল আমিনকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।