ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের শ্বশুর ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মাহবুবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর শহরের ঘোপ নওয়াপাড়া রোড জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিশিষ্ট ব্যবসায়ী এ কে শরফুদ্দৌলা ছোটলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, উপশহর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, জেলা লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ, সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।