ব্যঞ্জন থিয়েটার যশোরের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ শিশুদের সাংস্কৃতিক মেধা বিকাশের লক্ষ্যে ব্যঞ্জন থিয়েটার যশোরের আয়োজনে আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে যশোরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ অভিনেতা ও ব্যঞ্জন থিয়েটার যশোরের সহ-সভাপতি এস এম আবদুর রব।

সংগঠনের সভাপতি মো. আনিসুজ্জামান পিন্টুর সভাপতিত্বে এবং মঞ্জুর কাদের মঞ্জুর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক স্বপন কুমার গাঙ্গুলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মঞ্জুয়ারা সোনালী ও পৃষ্ঠপোষক এরশাদ আলী।

অনুষ্ঠানে ব্যঞ্জন থিয়েটারের সহ-সভাপতি নাসিম আহমেদ সিদ্দিকী বিলু, বাবলু মাহবুব, বকুল হক, নজিবর রহমান, আবদুল জব্বার, এ কে ফজলুল হক বাবুসহ স্থানীয় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় আবৃত্তি বিভাগে ৩২ জন এবং সংগীত বিভাগে ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে আবৃত্তি বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন মঞ্জুয়ারা সোনালী, বাবলু মাহবুব ও বকুল হক। সংগীতে বিচারক ছিলেন মঞ্জুর কাদের মঞ্জু, হাশেম আলী ও রেজাউল করিম। পুরো আয়োজনে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন নজিবর রহমান।