বেসরকারি জুট মিল চালু ও বকেয়ার দাবিতে শ্রমিক ফেডারেশনের জরুরী সভা ৩দিনের কর্মসূচি ঘোষনা

0

শেখ বদরউদ্দিন, ফুলবাড়ীগেট॥ ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ, জুট স্পিনার্স, এ্যাজাক্স, সোনারী জুট মিলের শ্রমিকদের বকেয়া, মুজুরি পরিশোধ, বন্দ কলকারখানা চালু সহ ঘোষিত ছয় দফা দাবি পূরনের লক্ষে বুধবার সকাল ১০ টায় বেসরকারি পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এক জরুরী সভা সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে অনুষ্ঠিত হয় । সভা থেকে শ্রম প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি, শ্রমিক জনসভা ও খুলনা ডিসি অফিসের সামনে অনশন সহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতৃবৃন্দ। কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ১০ ডিসেম্ভর শুক্রবার বিকাল ৩ টায় শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে শ্রমিক জনসভা, ১২ ডিসেম্ভর রবিবার সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন, ও ১৭ ডিসেম্ভর বৃহস্পতিবার রাত ৮ টায় শ্রম ও প্রতিমন্ত্রী বেগম মুনুজান সুফিয়ান এমপির নিকট স্মারকলিপি প্রদান। সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, আমির মুন্সি, সোনালী জুট মিলের শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, মোঃ বিল্লাল শেখ, বিল্লাল মোড়ল, কাশেম মুন্সি, ওবায়দুর রহমান, মোকছেদ মোল্লা, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজাম উদ্দিন, কাবিল উদ্দিন, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াহিদ মুরাদ, আজাহার মাদবর। জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন, মোঃ কেসমত, মোঃ আনছার, শাহ মনিরুল ইসলাম, আবু তালেব, হোসেন আলী, মোঃ ইকবাল, মোঃ জামাল হাসান, আতাউর, সালাম, কাশেম, আলম, সবুর, রশিদ, নুর ইসলাম, সালাম প্রমুখ।